ঈদ উপলক্ষে চার বন্দীর সাজা মওকুফ, মুক্তির তালিকায় রাঙামাটির কয়েদি পলাশ বড়ুয়া
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক বিবেচনায় চার বন্দীর সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। এই সিদ্ধান্তে ঈদের আনন্দ এবার কারাগারের সীমা পেরিয়ে বন্দীদের জীবনেও পৌঁছেছে।
রবিবার কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (প্রিজন) জান্নাতুল ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিশেষ ক্ষমতার আওতায় ঈদুল আজহা উপলক্ষে চার বন্দীর সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শিগগিরই তাদের মুক্তি কার্যকর হবে।
মুক্তির তালিকায় থাকা চারজনের মধ্যে একজন হলেন রাঙামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া। বাকি তিনজন হলেন ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।
কারা কর্তৃপক্ষ জানায়, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও কিছু বন্দীকে বিশেষ বিবেচনায় মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন।
এ সিদ্ধান্তকে মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বন্দীদের সামাজিক পুনর্বাসন ও নতুনভাবে জীবন শুরু করার সুযোগ সৃষ্টি করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।