বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করা হয়েছে। রবিবার (২৪ মে) মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশক্রমে হাবিলদার মোঃ আমান উল্লাহ এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা উপজেলাধীন বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় থাকা বিপুল পরিমাণ সেগুন গোল কাঠ উদ্ধার করা হয়।

এ সময় মোট ১২০.৮৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়, যার সিজার মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৮৭০ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে অবৈধ কাঠ পাচারের চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কাঠ পাচার সম্পূর্ণভাবে দমন করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed