সংরক্ষিত আসনের এমপি মাধবী মারমার সঙ্গে মারমা ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ।
গত শনিবার (২৩ মে) সকালে বান্দরবান জেলায় এমপি’র বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক কুশল বিনিময় করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক উথোয়াইমং মারমা, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি নুম্যাইচিং মারমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
পরে এমপি অ্যাডভোকেট মাধবী মারমার সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পার্বত্য অঞ্চলের সামাজিক উন্নয়ন, নারী নেতৃত্বের বিকাশ এবং মারমা সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি মাধবী মারমা সংগঠনটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পার্বত্য অঞ্চলের সামাজিক সম্প্রীতি, সাংগঠনিক সমন্বয় এবং সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।