ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় মানুষের পাশে ৩ বিজিবি

ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় মানুষের পাশে ৩ বিজিবি

ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় মানুষের পাশে ৩ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অর্ধশতাধিক গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগে ঈদের আগে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটেছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় ৩ বিজিবি সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেন।

ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে উপকারভোগী শাহেদা ও আছিয়া বেগম বলেন, অভাব-অনটনের কারণে ঈদের জন্য তেমন কিছু কিনতে পারেননি তারা। বিজিবির দেওয়া উপহার পেয়ে অন্তত ঈদের দিন পরিবার নিয়ে ভালো কিছু খেতে পারবেন। এজন্য তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণেও বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্য থেকেই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি উপকারভোগীদের ঈদের দিন কোরবানির গোস্ত নেওয়ারও আমন্ত্রণ জানান।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় মেডিক্যাল অফিসার মেজর মো. নাইমুল মুশফিক নাঈম, সহকারী পরিচালক মো. আব্দুল মতিন এবং মেজর মো. মোখলেসুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দুর্গম পার্বত্য এলাকায় সাধারণ মানুষের সুখ-দুঃখে বিজিবি সবসময় পাশে দাঁড়াচ্ছে। শুধু নিরাপত্তা রক্ষাই নয়, মানবিক সহায়তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও বাহিনীটির ভূমিকা প্রশংসনীয়।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনকালে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *