সীমান্তবর্তী কৃষিজমিতে বিএসএফ ক্যাম্প নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে মুর্শিদাবাদে বিক্ষোভ

সীমান্তবর্তী কৃষিজমিতে বিএসএফ ক্যাম্প নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে মুর্শিদাবাদে বিক্ষোভ

সীমান্তবর্তী কৃষিজমিতে বিএসএফ ক্যাম্প নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে মুর্শিদাবাদে বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী সীমান্তবর্তী ঘোষপাড়া এলাকার ভূতগাড়ি চাষের মাঠে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর একটি বড় সামরিক ক্যাম্প নির্মাণের পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন কৃষিজমি রক্ষার দাবিতে বিক্ষোভে নেমেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিএসএফ, ভূমি দপ্তরের কর্মকর্তারা এবং ঘোষপাড়া পঞ্চায়েত প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই মাঠ পরিদর্শনে যান। পরিদর্শনের সময় স্থানীয়রা জানতে পারেন যে, সেখানে বিএসএফের একটি বড় সামরিক ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ খবর জানাজানি হওয়ার পরই গ্রামবাসীরা এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান।

সীমান্তবর্তী কৃষিজমিতে বিএসএফ ক্যাম্প নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে মুর্শিদাবাদে বিক্ষোভ

স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছর ধরে তারা ওই জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। জমিগুলোই তাদের পরিবারের আয়ের প্রধান উৎস। ফলে কৃষিজমি অধিগ্রহণ করা হলে তাদের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মঙ্গলবার (২২ মে) বিকেলে ভূতগাড়ি মাঠ এলাকায় সম্ভাব্য বিএসএফ ক্যাম্প নির্মাণের প্রতিবাদে ঘোষপাড়া, ঝাউডিয়া, দক্ষিণ ঘোষপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালে স্থানীয়দের অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে একটি লিখিত আবেদনপত্র প্রস্তুত করে তাতে এলাকার বাসিন্দাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনপত্রটি পরদিন বুধবার জলঙ্গী ব্লক উন্নয়ন কর্মকর্তা (বিডিও) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সীমান্তবর্তী কৃষিজমিতে বিএসএফ ক্যাম্প নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে মুর্শিদাবাদে বিক্ষোভ

স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি বিবেচনায় না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদারে বিএসএফ অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নিলেও, কৃষিজমি ও জীবিকার প্রশ্নে স্থানীয় জনগণের আপত্তি প্রায়ই আলোচনার বিষয় হয়ে ওঠে। এবার মুর্শিদাবাদের জলঙ্গী সীমান্তেও সেই ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *