যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসের দায়ে আটক ৩০ ভারতীয় ট্রাকচালক, ফেরত পাঠানো হচ্ছে দেশে

যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসের দায়ে আটক ৩০ ভারতীয় ট্রাকচালক, ফেরত পাঠানো হচ্ছে দেশে

যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসের দায়ে আটক ৩০ ভারতীয় ট্রাকচালক, ফেরত পাঠানো হচ্ছে দেশে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস ও বাণিজ্যিক ট্রাকচালক হিসেবে কাজ করার অভিযোগে প্রায় ৩০ ভারতীয়কে আটক করা হয়েছে। ফেডারেল অভিযানের অংশ হিসেবে শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সময় সোমবার (১ জুন) এক বিবৃতিতে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়েছে, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত চলা অ্যারিজানার ইউমা সেক্টরের বর্ডার পেট্রোল এজেন্টরা ‘অপারেশন চেকমেট’-এর আওতায় যুক্তরাষ্ট্রে অবৈধবাবে থাকার অভিযোগে ৫২ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৩৬ জনকে সেমি-ট্রাক চালাতে দেখা গেছে।

গ্রেপ্তার সেমি-ট্রাক চালকদের মধ্যে ৩০ জন ভারতীয় এবং বাকিরা মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার নাগরিক। তাদের কাছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার মতো রাজ্যগুলোর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল। আবার কারও কারও কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সই ছিল না।

বেশির ভাগের কাছে ওয়ার্ক পারমিট থাকলেও ছিল না মেয়াদ। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে এই অনুমতি পেয়েছিলেন তারা। ফেডারেল আইন অনুযায়ী, সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

‘অপারেশন চেকমেট’-এর লক্ষ্য হলো অভিবাসন আইন প্রয়োগের মাধ্যমে দেশে বাণিজ্যিক মোটরযান পরিচালনাকারী অবৈধ ব্যক্তিদের শনাক্ত ও আটক করে জননিরাপত্তা বৃদ্ধি করা।

ইউএস বর্ডার পেট্রোলের ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত চিফ পেট্রোল এজেন্ট ডাস্টিন কডল বলেছেন, অপারেশন চেকমেট জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টিকারী অবৈধভাবে উপস্থিত চালকদের হাত থেকে সম্প্রদায় এবং সড়ক সুরক্ষিত রাখার প্রতি আমাদের অঙ্গীকার প্রতিফলিত করে।

তিনি আরও বলেন, ফেডারেল এজেন্টরা প্রতিদিন টহল দিচ্ছেন, যাতে আমরা এই ব্যক্তিদের থামাতে পারি এবং দেশের রাস্তায় আরও মারাত্মক দুর্ঘটনা ঘটা প্রতিরোধ করতে পারি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে পরিবহন বিভাগ অযোগ্য বিদেশি চালকদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালানোর লাইসেন্স পাওয়া বন্ধ করার জন্য একটি আদেশ জারি করেছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক যানবাহন চালানোর সময় মারাত্মক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালকদের গ্রেপ্তার ও অভিযুক্ত করার ঘটনা ঘটেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *