রাঙামাটির লংগদুতে বজ্রপাতে ঘর হারানো কৃষক পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে ঘর হারানো কৃষক পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে ঘর হারানো কৃষক পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া এক হতদরিদ্র কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ অর্থ ও ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার সকালে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল তাসকিন পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা এবং নতুন ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেন।

বিজিবির এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা জানান, আকস্মিক দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। বিজিবির সহায়তায় তারা আবার নতুন করে মাথা গোঁজার ঠাঁই নির্মাণের আশা দেখতে পাচ্ছেন।

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে ঘর হারানো কৃষক পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি

এ বিষয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল তাসকিন বলেন, “দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনরায় স্বাবলম্বী করে তুলতে বিজিবি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, গত ৩১ মে রাতে লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় বজ্রপাতের ফলে এক অসহায় কৃষকের বসতবাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে স্থানীয় জনগণের পাশে দাঁড়িয়ে নিয়মিত সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য এই সহায়তাও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *