বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ১৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ১৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ১৭ বিচ্ছিন্নতাবাদী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত মাসে বেলুচিস্তানের কোয়েটায় ভয়াবহ ট্রেন বোমা হামলার পর পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ১৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে মঙ্গলবার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ২৪ মে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে নিরাপত্তা কর্মী এবং তাদের পরিবারকে বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। হামলার পরপরই এর দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ইরান ও আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন খনিজ সমৃদ্ধ এই প্রদেশটিতে দীর্ঘ দিন ধরেই সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে সংগঠনটি।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, মাস্তুং, নুশকি, জেহরি, খুজদার এবং কেচ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।

বিবৃতিতে নিহতদের ফিতনা-আল-হিদুস্তান-এর সদস্য বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা মূলত বিএলএ জঙ্গিদের নির্দেশ করতে এই টার্মটি ব্যবহার করে থাকেন। পাকিস্তানের অভিযোগ, এই গোষ্ঠীকে ভারত অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে। তবে ভারতের রাজধানী নয়াদিল্লি বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং আইইডি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা প্রদেশের একাধিক সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব হামলায় বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনী এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকরা ক্রমাগত লক্ষ্যবস্তু হচ্ছেন।

বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী আরও জানায়, দেশ থেকে বিদেশি মদদপুষ্ট ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত এই সন্ত্রাসবাদের নাম নিশানা মুছে ফেলতে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।