শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
![]()
নিউজ ডেস্ক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে জেলা টাউন হলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এমএন আবছার এবং সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমাসহ দলীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমানের রাজনীতি ছিল জনগণের কল্যাণকেন্দ্রিক এবং তাঁর আদর্শ আজও দেশের রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার জিয়াউর রহমানের উন্নয়ন ও রাষ্ট্রচিন্তার ধারাকে অনুসরণ করে দেশ পরিচালনার চেষ্টা করছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শুরুর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।