মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল ১০৪ পরিবার

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল ১০৪ পরিবার

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল ১০৪ পরিবার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ১০৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

​জানা গেছে, ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বিশেষ উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। উপজেলার সাতটি ইউনিয়নের ৩০ জন এবং মাটিরাঙ্গা পৌরসভার ৭৪ জনসহ মোট ১০৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৫ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

​মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, ​উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল ১০৪ পরিবার

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ উম্মে তাহমিনা মিতু বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার আন্তরিক প্রচেষ্টায় এই বিশেষ বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া আর্থিক সহায়তা নিতে আসা সুবিধাভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *