ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে ৪ মুসলিম দেশের আলোচনা

ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে ৪ মুসলিম দেশের আলোচনা

ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে ৪ মুসলিম দেশের আলোচনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করেছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশর। কায়রোতে ‘আর-৪’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হয়ে এ আলোচনায় অংশ নিয়েছেন। রোববার (২১ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি বলেন, পররাষ্ট্রমন্ত্রীরা ‘সীমিত পরিসরে’ বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক উন্নয়ন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং সহযোগিতার অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে চার দেশই সংলাপ, কূটনীতি এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক মালিকানার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আনদ্রাবি বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশর আরও গভীরভাবে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে।

এদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে। রোববার (২১ জুন) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ বৈঠকের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী চুক্তির আশা করা হচ্ছে। এতে উভয় দেশের মধ্যকার সমঝোতা স্মারকে উল্লিখিত সমস্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

বৈঠকের আগে সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বৈঠকের একটি ছবিও প্রকাশ করেছেন।

ক্যাসিস বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও সুইজারল্যান্ড ও ইরানের মধ্যে বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠেছে। এ সম্পর্ক মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা এবং কূটনীতির সেবায় ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *