অসহায় মানুষের পাশে আলীকদম জোন: প্রায় ৩ লাখ টাকার অনুদান বিতরণ

অসহায় মানুষের পাশে আলীকদম জোন: প্রায় ৩ লাখ টাকার অনুদান বিতরণ

অসহায় মানুষের পাশে আলীকদম জোন: প্রায় ৩ লাখ টাকার অনুদান বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দুর্গম পার্বত্যাঞ্চলের অসচ্ছল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম উপজেলায় আর্থিকভাবে অসচ্ছল পরিবার, অসুস্থ ব্যক্তি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে প্রায় ৩ লাখ টাকার অনুদান বিতরণ করেছে আলীকদম জোন।

সোমবার (২২ জুন) আলীকদম জোনের উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে এ অনুদান প্রদান করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক-এর নির্দেশনায় আলীকদম জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডাররা নিজ নিজ এলাকায় উপকারভোগীদের হাতে অনুদান তুলে দেন।

জানা গেছে, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা প্রদান এবং পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়নের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সর্বমোট ২ লাখ ৯৫ হাজার ৭১২ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে বসবাসরত মানুষের নানা সমস্যার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা এবং আর্থিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর অবদান রাখছে সেনাবাহিনী।

অসহায় মানুষের পাশে আলীকদম জোন: প্রায় ৩ লাখ টাকার অনুদান বিতরণ

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর সম্পৃক্ততা সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবং দরিদ্র পরিবারের সংকট মোকাবিলায় এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করে না, বরং জনগণের কল্যাণ ও মানবিক সহায়তার ক্ষেত্রেও সমানভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালি জনগণের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুদানপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের প্রয়োজনের সময়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে কাজ করবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আশার সঞ্চার করবে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মানবিক সহায়তা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আলীকদম জোনের এ অনুদান কার্যক্রমও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *