পেকুয়ায় ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, নারী আটক

পেকুয়ায় ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, নারী আটক

পেকুয়ায় ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, নারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের পেকুয়ায় নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অভিযোগে হাছিনা আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার আবুল কাসেমের মেয়ে। তিনি পেকুয়া পৌরসভার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে ওই নারী নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। মঙ্গলবারও তিনি একইভাবে যোগাযোগ করে বিভিন্ন তথ্য জানতে চান এবং প্রভাব খাটানোর চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পেকুয়া থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তাকে আটক করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সুমন বলেন, ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *