খাগড়াছড়ির দীঘিনালায় দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, ইউপিডিএফ সন্ত্রাসী নিহত

খাগড়াছড়ির দীঘিনালায় দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, ইউপিডিএফ সন্ত্রাসী নিহত

খাগড়াছড়ির দীঘিনালায় দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, ইউপিডিএফ সন্ত্রাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের উপজাতিভিত্তিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন অপর সশস্ত্র সংগঠন জেএসএস-এর মধ্যকার গোলাগুলিতে সুজন চাকমা নামের এক ইউপিডিএফ সন্ত্রাসী নিহত হয়েছেন।

আজ বুধবার (২৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া চৌমুহনী সড়ক মোড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত সুজন চাকমা উপজেলার ৩ নম্বর কবাখালি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবন্যা গ্রামের বাসিন্দা এবং বিনন্দ মোহন চাকমার ছেলে।

মরদেহটি পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে।

তবে গোলাগুলির কথা অস্বীকার করে এঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করেছেন ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।

গণমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সাংগঠনিক কাজে একটি দোকানে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন তাদের সদস্য সুজন চাকমা। এসময় জেএসএস সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে স্থানীয় সূত্রগুলো বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে দুপক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

দীঘিনালা থানা পুলিশ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *