খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

‘ডা. আকেই’ স্কিনকেয়ার, লেজার অ্যান্ড এসথেটিক সেন্টারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি) এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ বিজ্ঞান ক্লাব।

অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টারের (কেএসটিসি) ম্যানেজার পারভেজ ইসলাম মামুন, কলেজের শিক্ষকবৃন্দ, বিজ্ঞান ক্লাবের সদস্য এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও ঘোষণা দেওয়া হয়, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টারে (কেএসটিসি) সব ধরনের চিকিৎসা পরীক্ষায় বিশেষ ছাড় (ডিসকাউন্ট) সুবিধা পাবেন। এ ঘোষণায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *