থাইল্যান্ডে ১১ বছরের শিশুর গাড়িচাপায় ৮ বৌদ্ধ সন্ন্যাসী নিহত

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর গাড়িচাপায় ৮ বৌদ্ধ সন্ন্যাসী নিহত

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর গাড়িচাপায় ৮ বৌদ্ধ সন্ন্যাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুর চালানো পিকআপ ট্রাকের চাপায় আটজন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জনের বেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে মুকদাহান প্রদেশে, যখন ৩৫ জন সন্ন্যাসী ও পাঁচজন সাধারণ অনুসারী একটি ধর্মীয় তীর্থযাত্রার অংশ হিসেবে সড়ক ধরে হাঁটছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা যায়, শিশুটি তার পরিবারের অনুমতি ছাড়া পিকআপ ট্রাকটি নিয়ে বের হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সন্ন্যাসীদের মিছিলের ওপর উঠে যায়।

দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাস্তার পাশে ছড়িয়ে থাকা সন্ন্যাসীদের জিনিসপত্র ও ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যায়।

মুকদাহান প্রাদেশিক পুলিশ জানিয়েছে, গাড়িটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, শিশুটির বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, যাতে তার দায়িত্বশীল অভিভাবক নির্ধারণ করে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়।

এদিকে মুকদাহান হাসপাতাল আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।