পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩ লাখ টাকার কাঠ জব্দ

পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩ লাখ টাকার কাঠ জব্দ

পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩ লাখ টাকার কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়িতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৮৯ টুকরা সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের পরিমাণ ৮৯ দশমিক ৬৯ ঘনফুট। এসব কাঠের আনুমানিক জব্দমূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ও রাতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে মধ্য ফাতেমানগর মগপাড়া এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় নায়েব সুবেদার মো. শাহীন আল মামুনের নেতৃত্বে পরিচালিত বি-টাইপ টহলদল ৩১ টুকরা সেগুন কাঠ জব্দ করে। জব্দ করা এসব কাঠের পরিমাণ ৪৪ দশমিক ২৭ ঘনফুট এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা।

এর আগে একই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে ফাতেমানগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ৩৯ টুকরা সেগুন কাঠ ও চার টুকরা গামারী কাঠ জব্দ করা হয়। এ সময় ৩৪ দশমিক ৮৮ ঘনফুট সেগুন এবং ১০ দশমিক ৫৪ ঘনফুট গামারী কাঠ উদ্ধার করা হয়। এসব কাঠের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকা।

বিজিবি সূত্র জানায়, দুটি অভিযানে সব মিলিয়ে ৭০ টুকরা সেগুন ও চার টুকরা গামারী কাঠ জব্দ করা হয়েছে। উদ্ধার করা কাঠের মোট পরিমাণ ৮৯ দশমিক ৬৯ ঘনফুট এবং আনুমানিক জব্দমূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *