এইচএসসিতে সেনাবাহিনী পরিচালিত ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৯৬.৫১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩,৬১৯ জন

এইচএসসিতে সেনাবাহিনী পরিচালিত ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৯৬.৫১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩,৬১৯ জন

এইচএসসিতে সেনাবাহিনী পরিচালিত ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৯৬.৫১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩,৬১৯ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অসাধারণ ফলাফল অর্জন করেছে। ক্যাডেট কলেজ বাদে সেনাবাহিনী পরিচালিত ৫১টি বাংলা ও ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৪১০ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৯ জন। প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ক্যাডেট কলেজগুলো ছাড়া সেনাবাহিনী পরিচালিত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। দুই মাধ্যমের মোট ৫১টি প্রতিষ্ঠানের ১৮ হাজার ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ৪১০ জন কৃতকার্য হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৬১৯ জন। মোট পরীক্ষার্থীর হিসাবে পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০ দশমিক ৭৯ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজগুলোতে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় পরিচর্যা, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এ সাফল্যের অন্যতম চালিকাশক্তি।

এ ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *