বান্দরবানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, তিন হাজার রোগীর চোখ পরীক্ষা; অপারেশনের ব্যবস্থা

বান্দরবানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, তিন হাজার রোগীর চোখ পরীক্ষা; অপারেশনের ব্যবস্থা

বান্দরবানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, তিন হাজার রোগীর চোখ পরীক্ষা; অপারেশনের ব্যবস্থা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বান্দরবানের সদর ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় তিন হাজার রোগীর চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি ছানি রোগে আক্রান্ত যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে বান্দরবান সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

ক্যাম্পে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এছাড়া রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যেসব রোগীর ছানি অপারেশন জরুরি বলে চিকিৎসকরা মত দেন, তাদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নিবন্ধন করা হয়।

আয়োজকরা জানান, দুর্গম পার্বত্য অঞ্চলের অনেক মানুষ অর্থনৈতিক অসচ্ছলতা এবং চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার কারণে সময়মতো চক্ষু চিকিৎসা নিতে পারেন না। ফলে অনেকেই অন্ধত্বসহ জটিল চক্ষুরোগে আক্রান্ত হন। এই বাস্তবতা বিবেচনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চোখের বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, একটি সুস্থ সমাজ গঠনে চোখের স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে পার্বত্য অঞ্চলের আরও বেশি মানুষ বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রায় তিন হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়। চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ-চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দুর্গম এলাকায় এ ধরনের বিশেষায়িত চিকিৎসা ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী এবং ব্যয়বহুল চিকিৎসার বিকল্প হিসেবে বড় ধরনের সহায়তা দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *