বান্দরবান শহরে ৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বান্দরবান শহরে ৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বান্দরবান শহরে ৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান শহরের মধ্যমপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকায় সাগর স্টোরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মো. শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

অভিযান চলাকালে সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে পত্রিকার কাগজে মোড়ানো ৯টি পুরিয়া থেকে মোট প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৪০ টাকাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া নারী রীনা মল্লিক (৫০) বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আহম্মদ সরদার কলোনির মধ্যমপাড়া এলাকার বাসিন্দা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *