রাঙামাটিতে পুলিশসহ নতুন করে ৮জন করোনা আক্রান্ত - Southeast Asia Journal

রাঙামাটিতে পুলিশসহ নতুন করে ৮জন করোনা আক্রান্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলায় দুজন পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৮জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে করোনা উপসর্গে মারা যাওয়া দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানান, গেল ৭জুন রোববার রাতে বাঘাইছড়ি উপজেলার ১ জন এবং ৮জুন সোমবার সকালে চট্টগ্রামের ল্যাব থেকে ৮টি করোনা পজেটিভ রিপোর্টে এসেছে। এর মধ্যে দুজন পুলিশসহ ৬জনের দেহে করোনা পজেটিভ এসেছে এবং গত ৬জুন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধ এবং গত ৩১ মে কাপ্তাইয়ের রাইখালীতে মারা যাওয়া এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৮ জনের। তবে করোনা আক্রান্তদের মধ্যে ৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্ষন্ত রাঙামাটি জেলা থেকে করোনা নুমনা সংগ্রহ করে চট্টগ্রামে ল্যাবে পাঠানো হয়েছে ১৩৭৬টি এবং এ পর্ষন্ত পরীক্ষার রিপোর্ট এসেছে ১ হাজার ১৬৪টি।