খাগড়াছড়িতে নতুন করে করোনা আক্রান্ত ৯ জন, মোট আক্রান্ত ৫৪ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে নতুন করে করোনা আক্রান্ত ৯ জন, মোট আক্রান্ত ৫৪

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় ৯ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। জেলার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে, মানিকছড়ির ২জন, মাটিরাঙ্গার ১জন, খাগড়াছড়ি সদরের ৪ জন, ও রামগড়ের ২জন রয়েছেন।

জেলা স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, জেলায় মোট আক্রান্ত ৫৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ ১৮ জন। মোট ১১০৩ জনের নমুনা সংগ্রহ হয়েছে, ফলাফল এসেছে ৮৯৫ জনের।