পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ২৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও গুইমারা রিজিয়নের বিভিন্ন জোনের উদ্যোগে এসব কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী প্রদান, অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা, নারীদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচি এবং বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।
আইএসপিআর জানায়, দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি এসব কর্মসূচির মাধ্যমে উপকৃত হয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি বজায় রাখা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।