রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চলমান অতিবৃষ্টিজনিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার কর্ণফুলী সরকারি কলেজ এবং কলেজসংলগ্ন মিনি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ৭০ জন ক্ষতিগ্রস্ত বাসিন্দার মধ্যে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

বিজিবি সূত্রে জানা যায়, বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিড়া, মুড়ি, ব্রেড, বিস্কুট, বিশুদ্ধ পানি, চিনি ও ওরস্যালাইনসহ বিভিন্ন ধরনের শুকনো খাবার।

আকস্মিক দুর্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্য ও পানীয় চাহিদা পূরণে এসব সহায়তা দেওয়া হয়।

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

তিনি আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

এ সময় তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাক কিংবা মানবিক সংকটে বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় দেশের মানুষের পাশে থাকবে।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ধসের কারণে রাঙামাটির বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি বিজিবির এই মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। দুর্যোগ মোকাবিলায় সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed