সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদ প্রত্যাবর্তন

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদ প্রত্যাবর্তন

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদ প্রত্যাবর্তন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবিরাম বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত বিভিন্ন স্থানে (মাসালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার) অতিরিক্ত পাহাড়ি বৃষ্টির কারণে মূল সড়কটি প্লাবিত হয় এবং বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের সম্ভাবনা দেখা দেয়।

এ প্রেক্ষিতে সাজেক পর্যটন এলাকায় আটকে পড়া প্রায় পাঁচ শতাধিক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় বাঘাইহাট জোন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদ প্রত্যাবর্তন

এ সময় আটকে পড়া পর্যটকদের গত ৮ জুলাই থেকে সাজেক ভ্যালির বিভিন্ন রিসোর্টে কোন প্রকার অর্থ ছাড়াই থাকার ব্যবস্থাসহ অন্যান্য জরুরী সেবা নিশ্চিত করা হয়।

প্রথম পর্যায়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রায় দেড় শতাধিক পর্যটককে বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা, নিবিড় তদারকি এবং স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে উদ্ধার করে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পর্যায়ক্রমে সাজেক ভ্যালিতে আটকে পড়া সকল পর্যটককেও গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে সেনাবাহিনী আশ্বস্ত করে।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদ প্রত্যাবর্তন

দুর্যোগপূর্ণ এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রম স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে ব্যাপক আস্থা ও স্বস্তি সৃষ্টি করেছে।

পর্যটকরা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাচ্ছি, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাঘাইহাট জোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদ প্রত্যাবর্তন

সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *