দীঘিনালায় বন্যার্তদের পাশে ৭ বিজিবি, ত্রাণ ও চিকিৎসাসামগ্রী বিতরণ

দীঘিনালায় বন্যার্তদের পাশে ৭ বিজিবি, ত্রাণ ও চিকিৎসাসামগ্রী বিতরণ

দীঘিনালায় বন্যার্তদের পাশে ৭ বিজিবি, ত্রাণ ও চিকিৎসাসামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যাকবলিত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে বিজিবি।

বৃহস্পতিবার উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারের সদস্যদের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধন করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ। এ সময় ক্যাপ্টেন এম. আবদুল্লা আল মামুনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশু, নারী ও বয়স্কদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, চিড়া, শুকনো খাবার, লবণ, খাবার স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসাসেবা প্রদান এবং দুর্গত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

বিজিবির এ উদ্যোগে আশ্রয়কেন্দ্রে থাকা বন্যাদুর্গত পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *