উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো ঘাটতি নেই, সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো ঘাটতি নেই, সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো ঘাটতি নেই, সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, বেসামরিক প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এবং দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।

শনিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো ঘাটতি নেই, সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করছে। যারা বিভিন্ন কারণে আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি, তাদের কাছেও উদ্ধারকারী দল ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সরকারি সংস্থার সমন্বয়ে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে।

তিনি আরও বলেন, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলায় সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব অবস্থা এবং ক্ষয়ক্ষতির চিত্র মূল্যায়ন করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো ঘাটতি নেই, সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সরকার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *