বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি, খাদ্যসামগ্রী বিতরণ

বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি, খাদ্যসামগ্রী বিতরণ

বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি, খাদ্যসামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা পাড়া ও বিজিবি পাড়া এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল-এর নির্দেশনায় বন্যাকবলিত দরিদ্র ও অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ প্যাকেজে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু এবং ১ লিটার ভোজ্য তেল প্রদান করা হয়, যাতে বন্যার কারণে দুর্ভোগে পড়া পরিবারগুলো তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলা করতে পারে।

বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি, খাদ্যসামগ্রী বিতরণ

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তা বিধান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই চলমান বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, খাদ্য সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় মানবিক সহযোগিতা নিশ্চিত করতে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর জানিয়েছে, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *