দীঘিনালায় বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ইউপিডিএফ (গণতান্ত্রিক)

দীঘিনালায় বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ইউপিডিএফ (গণতান্ত্রিক)

দীঘিনালায় বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ইউপিডিএফ (গণতান্ত্রিক)
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর দীঘিনালা ইউনিট।

সোমবার (১৩ জুলাই) বিকেল ২টার দিকে উপজেলার শান্তিপুর ও নারিকেল বাগান এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

সংগঠনটির দীঘিনালা ইউনিটের সমন্বয়ক বর্ণ চাকমার নেতৃত্বে দুই শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীঘিনালায় বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ইউপিডিএফ (গণতান্ত্রিক)

এ সময় বর্ণ চাকমা বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংকটের সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার বসতঘর, ফসলি জমি ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *