পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে বিজিবি, তালুকদার পাড়ায় শুকনো খাবার বিতরণ

পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে বিজিবি, তালুকদার পাড়ায় শুকনো খাবার বিতরণ

পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে বিজিবি, তালুকদার পাড়ায় শুকনো খাবার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালুকদার পাড়ায় বন্যাকবলিত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করেছে লোগাং জোন (৩ বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লোগাং জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এবং উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস।

ত্রাণ বিতরণের পাশাপাশি জোন অধিনায়ক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়টি সম্পর্কে অবগত হন এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিজিবি সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পার্বত্যাঞ্চলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বিজিবি সবসময় সচেষ্ট। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এবং শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোর জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *