দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিল বিজিবি

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিল বিজিবি

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শনিবার (১৮ জুলাই) সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কমলপুর ইউনিয়নের রড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুর্গম সীমান্ত এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিজিবির এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সার হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস. এম. মাহদী জামান, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সীমান্ত এলাকার পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে চিকিৎসা নিতে না পারা অনেক মানুষ এ ক্যাম্প থেকে উপকৃত হন।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সার হাসান খান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার এবং অস্ত্রপাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও বিজিবি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিল বিজিবি

তিনি বলেন, “দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক পরিস্থিতিতে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবি মহাপরিচালকের মূলনীতি—’বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বাস্তবায়নের অংশ হিসেবেই এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, ত্রাণ বিতরণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি নিরাপদ ও শান্তিপূর্ণ সীমান্ত গড়ে তুলতেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, ত্রাণ সহায়তা, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মাধ্যমে দুর্গম সীমান্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকার অনেক মানুষের পক্ষে জেলা শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। তাই বিজিবির এমন উদ্যোগ তাদের জন্য বড় ধরনের সহায়তা। তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের দাবি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *