বান্দরবানে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামি থুই মং প্রু মারমা গ্রেফতার

বান্দরবানে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামি থুই মং প্রু মারমা গ্রেফতার

বান্দরবানে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামি থুই মং প্রু মারমা গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবান সদর থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের অধীনস্থ সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল রোববার (১৯ জুলাই) রাত ৮টা ১০ মিনিটে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকার ঐতিহ্যবাহী স্বর্ণমন্দিরের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হন থুই মং প্রু মারমা (৩৫)। তিনি বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়ার (১ নম্বর ওয়ার্ড) বাসিন্দা এবং মৃত ক্যাচিং মং মারমার ছেলে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, থুই মং প্রু মারমা বান্দরবান সদর থানার একটি ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।