৭২ ঘণ্টা পর ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীন - Southeast Asia Journal

৭২ ঘণ্টা পর ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

সামরিক-কূটনৈতিক পর্যায়ে দীর্ঘ আলোচনার পর ১০ ভারতীয় সেনাকে অবশেষে মুক্তি দিয়েছে চীন। গত সোমবার (১৫ জুন) রাতে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের সময় তাদের আটক করেছিল চীনা বাহিনী।

শুক্রবার (১৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে দু’জন অফিসারসহ ১০ সেনা বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ভারতের চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পার হয়ে নিজ দেশে ফিরেছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে বিভিন্ন প্রশ্ন করেছেন উচ্চপদস্থ কর্মকর্তারা।

সোমবার রাতের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মঙ্গলবার থেকে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হয়। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বসেছিল দুই পক্ষ। সূত্র জানিয়েছে, নিরাপত্তার খাতিরে অত্যন্ত গোপনে আলোচনা হয় এদিন।

তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনও কোন মন্তব্য করেনি ভারত। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ শুধু জানানো হয়েছে, গালওয়ানের সংঘর্ষে আর কোনও ভারতীয় জওয়ান নিখোঁজ নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই কথা বলা হয়।

You may have missed