খাগড়াছড়িতে চার দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু

খাগড়াছড়িতে চার দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু

খাগড়াছড়িতে চার দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে চার দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি শহরের শাপলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে টাউন হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান এবং বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বনভূমি সংরক্ষণ ও বৃক্ষরোপণের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে বৃক্ষ নিধন, পাহাড় কাটা এবং অন্যান্য পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।

চার দিনব্যাপী এ বৃক্ষমেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি মালিক ও বন বিভাগের স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *