ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজন পুরুষ ও দুজন নারীসহ মোট ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজিবি জানায়, বাংলাদেশে প্রবেশের আগেই সামন্তা বিওপির টহল দলের নজরে বিষয়টি আসে। পরে টহল দল তাৎক্ষণিকভাবে তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ ঘটনায় বিএসএফকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।