ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত শহর হোদেইদায় হামলা চালিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়েছে দেশটি। খবর আনাদোলুর।

গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনি জনগণ, নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রতিষ্ঠিত ‘প্রতিরোধের সমীকরণ এখন অত্যন্ত স্পষ্ট ও অবিচল। অবরোধের বিপরীতে অবরোধ, বন্দরের বিপরীতে বন্দর এবং উসকানির বিপরীতে উসকানি দেয়া হবে।’

পাশাপাশি সৌদি আগ্রাসন অব্যাহত থাকলে ‘আগ্রাসনকারীরা আরও বেশি ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না’ বলেও সতর্ক করেছে তারা।

ইয়েমেনের সানা বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণের চেষ্টাকে কেন্দ্র করে টানাপড়েন শুরু হয়েছে। ইরানি বিমানের অবতরণ ঠেকাতে সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছিল। হুতিদের দাবি, ওই হামলা চালিয়েছে সৌদি আরব। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ভাষ্য অনুযায়ী, ইরানি বিমানকে রুখে দিতে তারাই হামলা পরিচালনা করেছে।

এই ঘটনার পর লোহিত সাগরে সৌদি আরবের ওপর নৌ-অবরোধ জারির ঘোষণা দেয় হুতি গোষ্ঠী। তারা অন্তত দুটি সৌদি জাহাজে হামলাও চালিয়েছে। এরপরই নতুন করে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালাল সৌদি আরব।

এদিকে হামলার পর পাল্টা আঘাতের শঙ্কায় সৌদি আরবের সিভিল ডিফেন্স শনিবার ভোরে পশ্চিমের ইয়ানবু প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমের জাজান প্রদেশের বাসিন্দাদের জন্য নতুন সতর্কতা জারি করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *