আসামে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, হেরোইন, গাঁজা ও মিয়ানমারের সিগারেট জব্দ

আসামে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, হেরোইন, গাঁজা ও মিয়ানমারের সিগারেট জব্দ

আসামে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, হেরোইন, গাঁজা ও মিয়ানমারের সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় পরিচালিত এক বড় ধরনের মাদকবিরোধী অভিযানে দুই সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, গাঁজা, বিপুল পরিমাণ মিয়ানমারে তৈরি সিগারেট এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাছাড় জেলার ঢোলাই থানার অধীন লাইলাপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল ভেতর লাইলাপুর ফরেস্ট গেট এলাকায় অভিযান চালিয়ে এই মাদক ও অন্যান্য অবৈধ সামগ্রী উদ্ধার করে।

পুলিশ জানায়, অভিযানে পাঁচটি সাবানের কৌটা এবং ৪১টি ছোট প্লাস্টিকের পাত্রের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮৬ দশমিক ৮১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ৩৪১ দশমিক ৬ গ্রাম গাঁজা, মিয়ানমারে তৈরি ১ হাজার ৬০টি সিগারেট (মোট ৫৩টি প্যাকেটে সংরক্ষিত) এবং ১ হাজার ৬২০ রুপি নগদ অর্থ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে উদ্ধারকৃত আলামতসহ ঢোলাই থানার হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।

কাছাড় পুলিশ জানিয়েছে, মাদক পাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান আগামী দিনগুলোতেও একইভাবে অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed