ইরানের জলসীমায় হামলার শিকার এলপিজি ট্যাংকার, নিরাপদে উদ্ধার ২৮ ভারতীয় নাবিক

ইরানের জলসীমায় হামলার শিকার এলপিজি ট্যাংকার, নিরাপদে উদ্ধার ২৮ ভারতীয় নাবিক

ইরানের জলসীমায় হামলার শিকার এলপিজি ট্যাংকার, নিরাপদে উদ্ধার ২৮ ভারতীয় নাবিক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশের সময় হামলার মুখে পড়ে মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাংকার ‘দিশা’। জরুরি সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজের সব ক্রুকে নিরাপদে উদ্ধার করার দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, হামলার শিকার হওয়া জাহাজটিতে মোট ২৮ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দূতাবাসের কর্মকর্তারা। নাবিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে, ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি জানান, মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাংকার ‘দিশা’ শুক্রবার (২৪ জুলাই) ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশের সময় হামলার মুখে পড়ে। হামলার পরপরই জাহাজ থেকে ইরানের কোস্টগার্ডের কাছে জরুরি সংকেত পাঠানো হয়।

তিনি বলেন, সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই, সংশ্লিষ্ট সামুদ্রিক ও উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। সমন্বিত ওই অভিযানে জাহাজে থাকা ২৮ ভারতীয় নাগরিকসহ সব ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

একই সঙ্গে হরমুজ প্রণালি ও আরব উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইরানের অবস্থানও পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ফাতহালি। তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা, আস্থা, যৌথ দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতেই নিশ্চিত করা উচিত।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে—অঞ্চলের বাইরের সামরিক শক্তিগুলোর উপস্থিতি ও হস্তক্ষেপ নিরাপত্তা বাড়ানোর পরিবর্তে বরং উত্তেজনা এবং অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলেছে। তাই এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় আঞ্চলিক দেশগুলোর সমন্বিত উদ্যোগই সবচেয়ে কার্যকর বলে মনে করে তেহরান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *