সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা, অপপ্রচার প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান

সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা, অপপ্রচার প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান

সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা, অপপ্রচার প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে, যা পাহাড়ে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে জানিয়ে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেছেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান অক্ষুণ্ণ রাখতে সবাইকে গুজবের বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে হবে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সড়ক মেরামতের কাজে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোর প্রশংসা করে জোন অধিনায়ক আরো বলেন, দুর্যোগ মোকাবিলায় সব রাজনৈতিক দলের সম্মিলিত অংশগ্রহণ একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে একযোগে ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় মাদক, চোরাচালান, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জেডএসও মেজর সামিউল হক, ২৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, মাটিরাঙ্গা ও গুইমারা থানার প্রতিনিধিরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জামায়াতের আমির আবদুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *