লংগদুর মাইনীমুখ বাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা

লংগদুর মাইনীমুখ বাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা

লংগদুর মাইনীমুখ বাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান এবং বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে এ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

লংগদুর মাইনীমুখ বাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা

অভিযানকালে অবৈধভাবে কারেন্ট জাল মজুদ রাখার দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ১০৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

লংগদুর মাইনীমুখ বাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষা, প্রাকৃতিক মৎস্য প্রজনন নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এছাড়া কারেন্ট জাল মজুদ, বিক্রি কিংবা পরিবহনের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *