পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

ভারতের বিরুদ্ধে পাকিস্তান কোনো আগ্রাসন বা দুঃসাহস দেখালে এমন জবাব দেওয়া হবে, যা তাদের কল্পনারও অতীত— এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রবিবার কার্গিল যুদ্ধের ২৭তম বিজয় দিবস উপলক্ষে ভারতের লাদাখের দ্রাসে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তার আগে দেশটির শহীদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রতিরক্ষামন্ত্রী।

রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা করতেই হয় তবে তা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) নিয়েই হবে, অন্য কোনো বিষয়ে আলোচনার কোনো সম্ভাবনা নেই।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত তার মহাকাশ অভিযানের জন্য পরিচিত, আর পাকিস্তান চালাচ্ছে প্রক্সি মিশন। ভারত যখন মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে, তখন পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী পাঠাতে ব্যস্ত। ভারত যখন বিশ্বকে সফটওয়্যার সরবরাহ করছে, তখন পাকিস্তান জোগান দিচ্ছে সন্ত্রাস।’

‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ‘যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে বা তাতে লিপ্ত হয়, তাদের কী পরিণতি হতে পারে, এই অভিযানের মাধ্যমে তা স্পষ্ট কর হয়েছে।

তিনি আরও বলেন, ‘দিল্লিতে বসে যারা সশস্ত্র বাহিনীকে অগ্রাধিকার দিতেন না, এখন আর সেই সময় নেই। বর্তমানে দিল্লিতে এমন একটি সরকার রয়েছে যা ভারতের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।