ইউক্রেনকে ছাড় দেয়া হবে না: ইরান

ইউক্রেনকে ছাড় দেয়া হবে না: ইরান

ইউক্রেনকে ছাড় দেয়া হবে না: ইরান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের প্রাণঘাতী ড্রোন হামলায় এক নাবিক নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এ ঘটনায় ইউক্রেনকে ছাড় দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাঘচি অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইসরায়েলের নির্দেশে একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছেন, যা জাতিসংঘ সনদের একটি নির্লজ্জ লঙ্ঘন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাপের বিষয়টি উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, কিয়েভের এই আক্রমণের উপযুক্ত জবাব না দিয়ে থাকা হবে না। একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতে তেহরানের কোনো হস্তক্ষেপ নেই বলেও দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, কাস্পিয়ান সাগরে ইরান-সম্পর্কিত সামরিক সরঞ্জামবাহী জাহাজ ও যুদ্ধজাহাজে দূরপাল্লার ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা যেসব কার্গো জাহাজ ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল, সেগুলোকে লক্ষ্য করেই এই সফল আক্রমণ চালানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *