দিনাজপুরে ২৯ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের উদ্বোধন

দিনাজপুরে ২৯ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের উদ্বোধন

দিনাজপুরে ২৯ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেসামরিক যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ১৫ জন শিক্ষিত যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমান, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম এবং প্রশিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত শিক্ষিত বেসামরিক যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed