বাঘাইছড়িতে টিলার জমি নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, আহত ২

বাঘাইছড়িতে টিলার জমি নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, আহত ২

বাঘাইছড়িতে টিলার জমি নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, আহত ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দক্ষিণ পাবলাখালী এলাকায় টিলার জমির দখলকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একজন করে মোট দুইজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৩১ নং খেদারমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাবলাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিলার জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহেন্দ্র চাকমা (৪৫) ও মো. আব্দুর রহিম (৫০) আহত হন।

আহত মহেন্দ্র চাকমা মনোভদ্র চাকমার ছেলে এবং মো. আব্দুর রহিম এরশাদ আলীর ছেলে। উভয়েই দক্ষিণ পাবলাখালী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা আহত মো. আব্দুর রহিমকে চিকিৎসার জন্য লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অপরদিকে আহত মহেন্দ্র চাকমাকে স্থানীয় দূরছড়ি এলাকার একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর লংগদু জোনের আওতাধীন সুপারিপাতাছড়া আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে যায়। একই সঙ্গে বাঘাইছড়ি থানার অধীন দূরছড়ি পুলিশ ফাঁড়ি থেকে এসআই জুলফিকারের নেতৃত্বে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *