বাঘাইছড়িতে আহত সিএনজি চালকের চিকিৎসায় আবারও ২৭ বিজিবির সহায়তা

বাঘাইছড়িতে আহত সিএনজি চালকের চিকিৎসায় আবারও ২৭ বিজিবির সহায়তা

বাঘাইছড়িতে আহত সিএনজি চালকের চিকিৎসায় আবারও ২৭ বিজিবির সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর ধারাবাহিকতায় সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালক হাফেন ত্রিপুরার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আবারও আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জুলাই) সকালে বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আহত চালক হাফেন ত্রিপুরার হাতে ২০ হাজার টাকার অনুদান তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

এর আগে একই দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য মারিশ্যা জোনের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। সর্বশেষ অনুদানসহ এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে মোট ৩০ হাজার টাকার সহায়তা পেয়েছেন তিনি।

অনুদান প্রদান অনুষ্ঠানে মারিশ্যা জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমান এবং সাজেক এলাকার হেডম্যানের কন্যা হেলেনা লুসাই উপস্থিত ছিলেন।

আর্থিক সহায়তা পেয়ে আহত সিএনজি চালক হাফেন ত্রিপুরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পর চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। এমন সময়ে বিজিবির সহযোগিতা তার চিকিৎসা চালিয়ে যেতে এবং নতুন করে সাহস জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় হেলেনা লুসাই বলেন, পাহাড়ের মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে বিজিবির এমন মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের অসহায় ও দুর্গত মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আহত হাফেন ত্রিপুরার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *