ফলাফলে হতাশা, মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের নিয়ে মহালছড়ি সরকারি কলেজে মতবিনিময়

ফলাফলে হতাশা, মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের নিয়ে মহালছড়ি সরকারি কলেজে মতবিনিময়

ফলাফলে হতাশা, মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের নিয়ে মহালছড়ি সরকারি কলেজে মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়ি সরকারি কলেজে একাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ ২০২৫–২০২৬) বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ফল বিশ্লেষণকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আশানুরূপ ফলাফল না হওয়ায় শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলেজের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামছুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, উপজেলা জেএসএস সভাপতি নীল রঞ্জন খীসা, বাজার চৌধুরী মংসুইপ্রু চৌধুরী, শিক্ষক জ্ঞান খীসা, মো. এ.কে.এম. আসাদুজ্জামান, দেশপ্রিয় বড়ুয়া, কিউট চাকমা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মো. ইউসুফ আলীসহ স্থানীয় সুধীজন, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে পাঠদানের মান বৃদ্ধি এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি ভালো ফলাফল অর্জনের জন্য শুধু শিক্ষার্থীর প্রচেষ্টা নয়, শিক্ষক ও অভিভাবকদেরও সমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফলাফলে হতাশা, মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের নিয়ে মহালছড়ি সরকারি কলেজে মতবিনিময়

পরে অধ্যক্ষ প্রফেসর মো. শামছুর রহমান আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ২৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২১ জন উত্তীর্ণ এবং ২২৪ জন অকৃতকার্য হয়েছে।

ফলাফল প্রকাশের পর অধ্যক্ষ বলেন, “এ ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা। শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে হবে, শিক্ষকদের পাঠদানে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে এবং অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী পরীক্ষাগুলোতে অবশ্যই আরও ভালো ফলাফল অর্জন সম্ভব।”

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরাও শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে অতিরিক্ত ক্লাস, পরামর্শমূলক কার্যক্রম এবং নিয়মিত একাডেমিক তদারকির মতো বিশেষ উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তারা।

সভার শেষে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আগামী পরীক্ষাগুলোতে সন্তোষজনক ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *