শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবের মৃত্যুদণ্ড
![]()
জার্নাল প্রতিবেদক
২০১৯ সালের ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলায় ২৭৯ জন নিহতের ঘটনায় অপরাধমূলক অবহেলার দায়ে দুই উচ্চপদস্থ সাবেক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার আদালত। তারা হলেন- দেশটির সাবেক পুলিশ প্রধান পুজিথ জয়সুন্দর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হেমাশ্রী ফার্নান্দো। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
শুক্রবার (৩১ জুলাই) সাবেক পুলিশ প্রধান এবং সাবেক প্রতিরক্ষা সচিবকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ প্রদান করেন তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ। তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।সংবাদ প্রতিবেদন
২০১৯ সালে শ্রীলঙ্কার তিনটি হোটেল এবং তিনটি গির্জায় ব্যাপক হামলা চালায় সন্ত্রাসীরা। এসব হামলায় ৪৫ বিদেশি নাগরিকসহ ২৭৯ জন নিহত হন। সংসদীয় কমিটির এক তদন্তে দেখা গেছে, পুলিশের উচ্চপদস্থ ও গোয়েন্দা কর্মকর্তারা হামলার বিষয়ে বারবার আগাম বার্তা পাওয়া সত্ত্বেও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিলেন।
আদালত প্রথমে জয়সুন্দর এবং পরবর্তীতে ফার্নান্দোর বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তিন বিচারকের মধ্যে দু’জন এই সাজা দেয়ার পক্ষে রায় দেন। অপর বিচারক তাদের খালাস দেয়ার পক্ষে ছিলেন।
শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চ অভিযোগ করে বলেছে, এ পর্যন্ত চিহ্নিত ব্যক্তিরা এই হামলার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড নয়। চার্চের দাবি, এসব হামলার নেপথ্যে আরও বড় ধরনের ষড়যন্ত্র ছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।