কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ থেকে পড়ছে ধ্বংসাবশেষ
![]()
জার্নাল প্রতিবেদক
কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ইরানের বেশ কিছু শত্রুপক্ষীয় ড্রোন চিহ্নিত করে তা ধ্বংস করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (১ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুলআজিজ আল-ওতাইবি জানান যে ভোর থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন চিহ্নিত ও প্রতিহত করা হয়।
ইরানি এই হামলায় কুয়েতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করা হয়, যার মধ্যে দেশটির উত্তরাঞ্চলের একটি সরকারি প্রতিষ্ঠান এবং বুবিয়ান দ্বীপে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন বেসামরিক যানবাহন রয়েছে। হামলার ফলে ড্রোন ধ্বংসের স্প্লিন্টার বা খণ্ডিতাংশ পড়ে বস্তুতগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আঘাতের খবর পাওয়া যায়নি।
কুয়েতের জেনারেল স্টাফ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির সশস্ত্র বাহিনী উচ্চ দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে এবং সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা যেসব বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক লক্ষ্যবস্তু ধ্বংস করার শব্দ বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।
আঞ্চলিক উত্তেজনা ও চলমান ইরান সংঘাতের প্রেক্ষাপটে সামরিক বাহিনী সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। নাগরিকদের নিরাপত্তায় নির্দেশিকা মেনে চলার এবং পরবর্তী আপডেটগুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।