বান্দরবান সদর হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযানে এমপি সাচিং প্রু জেরী

বান্দরবান সদর হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযানে এমপি সাচিং প্রু জেরী

বান্দরবান সদর হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযানে এমপি সাচিং প্রু জেরী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান সদর হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১ আগস্ট) সকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এ সময় বান্দরবান সদর হাসপাতাল চত্বর, আশপাশের সড়ক এবং জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

বান্দরবান সদর হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযানে এমপি সাচিং প্রু জেরী

পরিচ্ছন্নতা অভিযান শেষে এমপি সাচিং প্রু জেরী বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, প্রতিটি নাগরিকেরও নৈতিক দায়িত্ব। একটি সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, দলের সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের জনসচেতনতামূলক সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হাসপাতালসহ বিভিন্ন জনসমাগমস্থল পরিচ্ছন্ন রাখার মাধ্যমে রোগীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয়দের মতে, জনস্বার্থে এ ধরনের সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *