আলীকদমে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণের চাল বিতরণ

আলীকদমে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণের চাল বিতরণ

আলীকদমে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণের চাল বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের জেলা পরিষদ রেস্টহাউস প্রাঙ্গণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার চারটি ইউনিয়নের ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সোহেল রানা।

আলীকদমে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণের চাল বিতরণ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। এছাড়া উপস্থিত ছিলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কপিল উদ্দিন, আলীকদম উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সুরত আলম, সদস্য সচিব আফসার উদ্দিন ছোটন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বন্যাদুর্গতদের খাদ্য সহায়তার পাশাপাশি পর্যায়ক্রমে পুনর্বাসন কার্যক্রমও বাস্তবায়ন করা হবে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এ সময়ে খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে বলে জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *